০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ছেলের ভ্যানের চাকায় কাপড় জড়িয়ে মায়ের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ছেলের ভ্যান গাড়িতে বাড়ি ফেরার সময় চাকায় কাপড় জড়িয়ে সখিনা বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বাঁশকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের মরারপাড়ার নছম উদ্দিনের স্ত্রী সখিনা বেগম তার ছেলে সজীবের ভ্যানে করে নাতিকে চিকিৎসা করানোর জন্য বকশীগঞ্জ শহরে নিয়ে যান।  চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাঁশকান্দা এলাকায় ভ্যানের চাকায় কাপড় জড়িয়ে আহত হন। আহত গৃহবধূকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ছেলের ভ্যানের চাকায় কাপড় জড়িয়ে মায়ের মৃত্যু

প্রকাশিত : ০২:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১