১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয়

জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন জয় নিজেই।

তিনি বলেন, ‌‘বাবাকে হারালাম। আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।’

শাহরিয়ার নাজিম জয় আরও জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তাকে সমাহিত করা হয়েছে বনানীস্থ কবরস্থানে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয়

প্রকাশিত : ০৪:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১