০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

মোদিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর উদযাপন সম্পর্কিত একটি অনুষ্ঠানে এই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভারতের মুম্বাই থেকে টিকা নিয়ে বাংলাদেশে আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় ভারত।

ঢাকার রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা করোনা টিকা উপহার পেয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে। ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে টিকাদান কর্মসূচি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া

মোদিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১