০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ফেব্রুয়ারিতে সাক্ষাত করছেন বাইডেন-ট্রুডো

শপথ নেয়ার পর প্রথম বিদেশী সরকারপ্রধান হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ফোনালাপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার উভয় নেতার মাঝে ফোনালাপের পর হোয়াইট হাউজ ও কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা আগামী মাসে সরাসরি সাক্ষাত করবেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক নবায়নের অংশ হিসেবে এই সাক্ষাত অনুষ্ঠিত হবে।’

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে বলা হয়, দুই নেতা তাদের ফোনালাপে যুক্তরাষ্ট্র-কানাডার সম্পর্কের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কোভিড-১৯ মহামারী ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মোকাবেলায় বিস্তীর্ণ কর্মসূচিতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এক মাসের মধ্যে বাইডেন ও ট্রুডো আবার যোগাযোগ করবেন বলে হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়। তবে সরাসরি বৈঠকের বিষয়ে এই বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাদের বছরগুলোকে পেছনে ফেলে নতুন মার্কিন প্রেসিডেন্টকে বরণ করতে উন্মুখ জাস্টিন ট্রুডোই প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যোগাযোগ হওয়া প্রথম বিদেশী সরকারপ্রধান।

কানাডার এক বিবৃতি অনুসারে, ‘তারা টিকা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কথা বলেন। একইসাথে (করোনা মোকাবেলায়) দুই দেশের চেষ্টা চিকিৎসা সেবা দানকারী ব্যক্তিদের বিনিময় ও অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহের মাধ্যমে শক্তিশালী হবে বলে তারা স্বীকার করেন।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্ব নেয়াকে ‘নতুন যুগের’ সূচনা বলে স্বাগত জানান জাস্টিন ট্রুডো। কিন্তু উভয়ের মাঝে সম্পর্কের শুরুতেই বিরোধের ঘটনা ঘটেছে। বুধবার অভিষেকের পরই বাইডেন কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রত্যাহারের এক নির্বাহী আদেশ জারি করেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বাইডেন এই বিষয়ে ট্রুডোর অসন্তুষ্টির বিষয়ে অবগত আছেন। তিনি কানাডার সাথে কার্যকর দ্বিপক্ষীয় সংলাপ ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন।

পাইপলাইনের নির্মাতা টিসি এনার্জি করপোরেশন জানিয়েছে, পাইপলাইন প্রত্যাহারের সিদ্ধান্তে তাদেরকে এক হাজারের বেশি নির্মাণ কাজ বাতিল করতে হবে।

সূত্র : আলজাজিরা

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

ফেব্রুয়ারিতে সাক্ষাত করছেন বাইডেন-ট্রুডো

প্রকাশিত : ০৮:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১