০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় এক ঝাঁক তারকা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিচ্ছেন ঝাঁক তারকা। আজ রবিবার ছোট-বড় পর্দার বেশ কয়েকজন তারকা চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এই দলে আছেন অভিনেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য তানভীন সুইটি, বড় পর্দার তারকা সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, মীর সাব্বির, বিজরী বরকতুল্লাহ।

আজ বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে তানভীন সুইটি ফেসবুকে লিখেছেন, আমরা সবাই যাচ্ছি চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনী প্রচারণায়… জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ মেয়র প্রার্থী ৭ জন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় এক ঝাঁক তারকা

প্রকাশিত : ০৩:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১