০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আবারো কাকে বিয়ে করলেন ডিপজল?

সম্প্রতি ভাইরাল হয়েছে ডিপজলের কয়েকটি বিয়ের ছবি। বরাবরই পর্দায় নেগেটিভ চরিত্রে বেশি অভিনয় করলেও ব্যক্তি জীবনে একেবারেই ভিলেন না তিনি! বাস্তব জীবনে ডিপজল রুমানা মনোয়ারকে বিয়ে করেন; তাও মিডিয়ায় আসার আগে। সেই ঘরে রয়েছে তাদের চার সন্তান। তবে এতকিছুর পরও চিত্রনায়িকা মৌ খানের সঙ্গে বর সেজে বসে আছেন ডিপজল! তাকে বিয়ে করেছেন তিনি!

তাহলে কী সত্যি সত্যি চার সন্তানের জনক হয়েও আবার বিয়ে করলেন ডিপজল? খোঁজ নিয়ে জানা গেছে, একদমই না! বাস্তব জীবনে আর বিয়ের সম্ভাবনা নেই ডিপজলের। এবার তিনি বর সেজেছেন সিনেমায়। সম্প্রতি ডিপজল শুটিং শুরু করেছেন ‘মানুষ কেন অমানুষ’ ছবির। যেখানে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে মৌ খান ও ডিপজলকে।

এদিকে সেই বিয়ের কিছু স্থিরচিত্র নায়িকা এরই মধ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ‘মানুষ কেন অমানুষ’ ছবিতে দেখা যাবে, ধনী পরিবারের মেয়ে মৌ খান। তবে খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি। ফলে বিলাসিতায় গা না ভাসিয়ে গ্রামের একটি স্কুলে চাকরি নেন মৌ।

ছবিটির প্রযোজক ডিপজল নিজেই। আর পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। আর এতে মৌ খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক জয় চৌধুরীকে।

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

আবারো কাকে বিয়ে করলেন ডিপজল?

প্রকাশিত : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১