০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

তাইওয়ানে আবারো চীনের যুদ্ধবিমান

নতুন করে চীনের ১২টি যুদ্ধবিমানসহ মোট ১৫টি বিমান তাইওয়ানের আকাশ দিয়ে উড়ে গেছে। গত শনিবার চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে প্রবেশের পর গতকাল রবিবার আবারও একই কাজ করল চীন। প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছে।

চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। গত কয়েক মাসে দ্বীপরাজ্যটির কাছে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। সাধারণত চীনের গোয়েন্দা বিমান তাইওয়ানের সমুদ্রের আকাশে প্রবেশ করলেও যুদ্ধবিমান প্রবেশের ঘটনা বেশ বিরল। তবে শনিবার চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণপশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করে বলে জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এরপর আবার গতকাল রবিবার তাইওয়ান জানায়, আবারো চীনের ১৫টি বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এগুলো হল ৬টি জে-টেন ফাইটার, চারটি জে-সিক্সটিন, দুটি এসইউ-থার্টি একটি ওয়াই-এইট পর্যবেক্ষক বিমান ও দুটি ওয়াই-এইট অ্যান্টি-সাবমেরিন বিমান।

এর বিপরীতে তাইওয়ানও তাদের বিমান পাঠিয়েছে বলে জানানো হয়। দেশটির মন্ত্রণালয় জানায়, ‘চীনের কার্যক্রম পর্যবেক্ষণে বিমানের আক্রমণমূলক সতর্কতা দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, রেডিও সতর্কতা জারি করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

তাইওয়ানে আবারো চীনের যুদ্ধবিমান

প্রকাশিত : ০৮:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১