টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১ টারদিকে পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো.আনোয়ার হোসেনের সমর্থকদের সাথে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এতে মহিলাসহ উভয় পক্ষের আট জন আহত হয়। আহতদের মধ্যে একজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত সাত জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কমলা বেগম (৫০), আব্দুর রহমান (২৬), ময়েস উদ্দীন (৫০), শহিতন (৫০), সুচি বেগম (৪৫), খায়রুল (২০), আসাদুল (২৬) ও দুলাল (৩৫)। সংঘর্ষ চলাকালে ভোট গ্রহণ সাময়িকের জন্য বন্ধ থাকলেও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে ভোট গ্রহণ শুরু হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান
০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ভূঞাপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
-
সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর - প্রকাশিত : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















