০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মিয়ানমারে সু চি’র বাড়ির চত্বর বোমা নিক্ষেপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • 147

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মিজ সু চি’র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নে পি ট-তে অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকালে ইয়াংগনে মিজ সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিজ সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা।

তাঁর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সাথে করা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মিজ সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মিজ সু চি’র আন্তরিকতার অভাব আছে।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মিয়ানমারে সু চি’র বাড়ির চত্বর বোমা নিক্ষেপ

প্রকাশিত : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮