০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

৪ মার্চ ঢাকা আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

আগামী ৪ মার্চ তিনদিনের সফরে ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

পররাষ্ট্র মন্ত্রণালের কর্মকর্তা জানান, সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এটি সম্পূর্ণভাবে দ্বি-পক্ষীয় ও বাণিজ্য সম্ভাবনা সংক্রান্ত একটি সফর। এ সফরে দুই দেশের মধ্যে আয়োজিত হবে ‘বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’।

দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ ফোরামে অংশ নেবে।

সূত্র বলছে, ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসছে দেশটির ১০০ প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই-বাছাই করে দেখবেন ভিয়েতনামের ব্যবসায়ীরা।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখবেন তারা।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

৪ মার্চ ঢাকা আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

প্রকাশিত : ০১:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮