০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় তানভীর মোকাম্মেলকে নিয়ে বই

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক  নন্দিত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।  এখন পর্যন্ত ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।  এবারের কলকাতার বই মেলায় তাকে নিয়ে বই প্রকাশ করেছেন কলকাতার প্রতিষ্ঠান বৈ-চিত্র্য। বইটির শিরোনাম ‘তানভীর মোকাম্মেল : কিছু কাজকর্ম, কিছু বেঁচে থাকা’। ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ। ‘তানভীর মোকাম্মেল : কিছু কাজকর্ম, কিছু বেঁচে থাকা’র দাম স্থানীয় মুদ্রায় ৩৫০ রুপি।

সাক্ষাৎকার ভিত্তিক বইটির লেখক শিলাদিত্য সেন। এতে নির্মাতার চলচ্চিত্র জীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

তানভীর মোকাম্মেল এখন পর্যন্ত ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— হুলিয়া, নদীর নাম মধুমতী, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, কর্ণফুলীর কান্না, তাজউদ্দীন আহমদ : নিঃসঙ্গ সারথি, ১৯৭১, রাবেয়া ও জীবনঢুলী। নির্মাণাধীণ রয়েছে রূপসা নদীর বাঁকে।

শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তানভীর মোকাম্মেলকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কলকাতায় তানভীর মোকাম্মেলকে নিয়ে বই

প্রকাশিত : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮