০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুখলা গ্রামের একটি অংশে লবলং খাল বন্ধ করে দেয়ায় কয়েকশ’ বিঘা ফসলি জমিতে দূষিত পানি উঠে নষ্ট হয়েছে ফসল। এছাড়া ভারসাম্য নষ্ট হচ্ছে জলজ ও প্রাকৃতিক পরিবেশের।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার নেতারা। এছাড়াও গাজীপুরের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন ও স্থানীয় অন্যন্য প্রশাসন বরাবর স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নেতারা সমস্যার কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মুস্তারীর কাছে। ইউএনও জানান, এরই মধ্যে নদীর প্রবাহমানতা ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও বিষয়টি নিয়ে আরও দ্রুত ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

এ সময় সংগঠনের সভাপতি সাঈদ চৌধুরী, সহ সভাপতি শারজিল হোসেন শান্ত, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আজহার ইসলাম, সদস্য জোবায়ের আহমেদ ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি

প্রকাশিত : ০৪:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১