০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফের হামলায় রক্তাক্ত কাবুল, নিহত ৯

ফের ভয়াবহ হামলায় রক্তাক্ত আফগানিস্তান। রাজধানী কাবুলে বন্ধুকধারী আততায়ীরা একাধিকবার হামলা চালায়, এতে অন্তত ৯ জন নিরাপত্তাকর্মীর প্রাণহানি হয়েছে। তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

জানা গেছে, বন্দুকধারীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফগানিস্তানের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের চারকর্মী। তাদের অন্যতম গ্রামীণ উন্নয়ন দপ্তরের কর্তা রেয়াজ আহমেদ খলিল। পরে এক বিবৃতিতে বলা হয়, খলিলই ছিলেন জঙ্গিদের প্রধান লক্ষ্য।

এদিকে একইদিনে কাবুলের অন্যত্র একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কাবুলের আরেক গাড়িবোমা বিস্ফোরণে চারজন মারা যান। আহত হন একজন। সূত্র : সংবাদ প্রতিদিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

ফের হামলায় রক্তাক্ত কাবুল, নিহত ৯

প্রকাশিত : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১