০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায়।

সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয়।

তিনি জানান, বুধবার বিকেলে এই হামলা পরিচালিত হয়েছে। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর।

এদিকে, বুধবার সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেন

প্রকাশিত : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১