রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী। তিনি বেসরকারিভাবে ২২ হাজার ৮০১টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনকে পরাজিত করে বিজয় লাভ করেন । ধানের শীষে মামুনুর রশিদ পেয়েছেন, ৬ হাজার ৯৩৫ ভোট। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা ভোট পেয়েছেন ১৬৯২টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আব্দুল মান্নান রানা ভোট পেয়েছেন ২৬০টি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অমর কুমার দে পেয়েছেন ১৯৪৩ ভোট।
রাঙ্গামাটি রিটানিং অফিসার শফিকুর রহমান জানিয়েছেন,যদিও বা প্রথমবার রাঙ্গামাটিবাসী ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন সে অনুসারে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির মোট ৩১টি ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, এবারের নির্বাচনে পৌর এলাকায় মোট ৬২ হাজার ৯১৩ জন ভোটের মধ্যে ৫৩.৬২ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে। এর মধ্যে ৯৮ টি ভোট বাতিল হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















