০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চাটখিলে “মানবতার ঠিকানা” সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নোয়াখালীর চাটখিলে “মানবতার ঠিকানা” নামক একটি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই সময় কেক কেটে উক্ত সংগঠনের অফিস উদ্বোধন করেন চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিল ওমর ফারুক, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, যুবলীগ নেতা মাসুদ রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ২০২০ সালের মার্চের শুরুতে করোনা কালীন সময়ে যখন সবকিছু স্থবির হয়ে গেছে ঠিক তখনই আর্তমানবতার প্রত্যয়ে সমাজের জন্য কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে এলাকার একদল যুবক ওমর ফারুক, কামরুল ইসলাম পারভেজ, আল মামুন, আলা উদ্দিন, নুরুল আলম খোকন, মিজানুর রহমান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তি বর্গের উদ্যোগে প্রবাসীদের থেকে অর্থ সংগ্রহ করে কাজ না থাকা এলাকার দিনমজুর দের বাসায় খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপহার প্রদান করেন।

পরবর্তীতে উক্ত সংগঠনের কাজের পরিধি আরো বৃদ্ধি করে অনেকের ঘর করার জন্য টিন কিনে দেওয়া, অসচ্ছলদের চিকিৎসার জন্য অর্থ প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করে সংগঠনের সদস্যরা।
২০০০ সাল থেকে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকলেও আনুষ্ঠানিক ভাবে অফিসের উদ্বোধন করা হয় ১৭ ফেব্রুয়ারি ২০২১। এই সময় কেক কাটার পাশাপাশি দোয়ার আয়োজন করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

চাটখিলে “মানবতার ঠিকানা” সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১