০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

নরওয়েতে কৌশলগত বি-ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমানবাহিনীর এ সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

দূতাবাস আরও বলেছে, আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে।

মার্কিন বিমানবাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, তার বাহিনী শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে বি-ওয়ান বোমারু বিমান মোতায়েন করার কাজ শুরু করবে। তিনি মার্কিন বিমানবাহিনীর এ সিদ্ধান্তকে ‘বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা’র ফসল বলে দাবি করেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

প্রকাশিত : ১২:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১