১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

একনেকে ১১ প্রকল্প অনুমোদন

সরকারি কর্মকর্তাদের জন্য ২৮৮টি আবাসিক ফ্লাট নির্মাণ করবে সরকার। ঢাকার মিরপুরের ২৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এছাড়া র‌্যাবের সদর দপ্তর নির্মাণ প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের উপস্থাপিত ১১টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় ৭ হাজার ৪২৩ কোটি ৭২ লাখ টাকা সরকারি অর্থায়ন থেকে করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এ রাজারহাটে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রধান শিক্ষক শ্রেণি শিক্ষক নির্বাচিত

একনেকে ১১ প্রকল্প অনুমোদন

প্রকাশিত : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮