০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ইবিতে তিনজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারী এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা আগামী এক বছরের জন্য নিয়মানুযায়ী দায়িত্ব পালনের সকল সুযোগ-সুবিধা পাবেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

ইবিতে তিনজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ

প্রকাশিত : ০৮:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১