০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই ভায়রা নিহত

শ্বশুরবাড়ী থেকে ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বিষয়টি ধনবাড়ী থানার উপ পরিদর্শক গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন, গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া মৃত শফিকুল ইসলাম (শফি মেকার) এর ছেলে আল আমিন (৩২), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হরখিলা গ্রামের সিরাজ আলী সিরুর ছেলে খোকন। তারা সম্পর্কে দুই ভায়রা।
গোলাম কিবরিয়া জানান, তারা দুইজনই ঢাকায় ঢাকায় চাকুরী করেন। তাদের দুজনের শ্বশুর বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। বুধবার রাতে শ্বশুর বাড়ির জনৈক আত্নীয়ের বাসায় বাড়ির জিনিসপত্র ঢাকা থেকে পিকআপ ভ্যানে বহন করে সরিষাবাড়ী আসেন। সেগুলো বাড়িতে রেখে আবার ওই পিকআপেই ঢাকা ফিরছিলেন। বৃহস্পতিবার দুপুরের ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। এতে দুই যানবাহনের আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই ভায়রা নিহত

প্রকাশিত : ০৬:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১