১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই ইটভাটা শ্রমিক নিহত

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাকচাপায় দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শহরের তালতলা বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)। বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, ভোরে প্রতিদিনের মতো বাইসাইকেলযোগে বিনেরপোতায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলাম। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএই

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই ইটভাটা শ্রমিক নিহত

প্রকাশিত : ০৪:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১