১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জামাত-বিএনপি জোটের সময় দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি-জামাত জোটের সময় দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো। কৃষকদের অংশগ্রহনে আলু ফসলে মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাই শিল্প ও রফতানি উপযোগী উচ্চ ফলনশীল জাত সমূহ বিষয়ে মাঠ দিবসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন। শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বিএনপি- জামাত জোট সরকারের সময় ব্যাপক অব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো। সার, তেল উন্নত বীজের ব্যবস্থা ছিলোনা। সার চেতে গিয়ে ১৮ জন কৃষককে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করতে হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছরে কৃষির ব্যাপক পরিবর্তন এনেছেন। বাংলাদেশের ভাবমুর্তি প্রতিনিয়ত উজ্জল হচ্ছে। সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা আবকাঠামো, ডিজিটাল বাংলাদেশ সহ বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। কিছুদিন আগে আমরা স্বীকৃতি পেলাম নিম্ম আয়ের দেশ থেকে নিম্ম মধ্য আয়ের দেশে। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ এত দ্রত সারা বিশ^কে চমকে দিতে পেরেছে। আজকে আমরা উন্নয়নের সক্ষমতার জায়গায় আসতে পেরেছি। খাদ্য পুষ্টিতে এগুতে পেরেছি বলে আমরা করোনা মোকাবেলা করতে পেরেছি। মাঠ দিবসে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর বিএডিসি বীজ ও উদ্যানের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি রিপন কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক স্বপন কুমার খান, মানসম্পন্ন আলু উৎপাদন ও সংরক্ষনের প্রকল্প পরিচালক আবির হোসেন, চীপ কো-অডিনেটর (গবেষনা সেল) ড. রেজাউল করিম প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জামাত-বিএনপি জোটের সময় দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১