০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শনিবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সংশোধন নয়, আইনটি বাদ দেয়ার পক্ষে। বাক স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতাকে যেভাবে আঘাত দেয়া হচ্ছে সেখান থেকে আমাদের পুরোপুরি সমাজকে মুক্ত করা দরকার।’

আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে কথা চিন্তা করছেন-গণমাধ্যমে এমন সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা এক সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আজ যারা নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে তাদের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও সমর্থন নেই। জনবিচ্ছিন্ন এই সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপকৌশল হিসেবে বিভিন্ন কালা কানুন জারি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন তারই অংশ।’

‘জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে। সামনে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এই রাজনৈতিক অব্যবস্থাপনা ও অর্থনৈতিক লুণ্ঠনের বিরুদ্ধে নীতি ও আদর্শের ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল হোসেন

প্রকাশিত : ০৮:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১