০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

এবার বাড়ল পেঁয়াজের দাম

চাল, ডাল, তেল, চিনির বাড়তি দামের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম। এর সঙ্গে চলতি সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। এ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ভোক্তাসাধারণ। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরো কিছুদিন সময় লাগবে। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে তিন টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে রয়েছে। চলতি সপ্তাহে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা।

রাজধানীর মুগদা, মানিকনগর, মালিবাগ, সেগুনবাগিচাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। তবে কোথাও কোথাও ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, যাঁদের আগের কেনা রয়েছে তাঁরা এ দামে বিক্রি করতে পারছেন। নতুন করে পাইকারি বাজার থেকে যাঁরা কিনে আনছেন, তাঁরা বেশি দামে বিক্রি করছেন। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 

এবার বাড়ল পেঁয়াজের দাম

প্রকাশিত : ০৩:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১