১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

গার্ডার ধস থেকেই বোঝা যায় মান কী হচ্ছে: ফখরুল

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ার ঘটনায় উন্নয়ন প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, সরকার উন্নয়নের গণতন্ত্রের কথা বলে। কিন্তু আজকেই গার্ডার ভেঙে পড়েছে। আসলে তাদের উন্নয়ন হলো জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করা।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপি বাতির গণতন্ত্র’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চার শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধসে পড়েছে। এতেই বোঝা যায় এর মান কী হচ্ছে। মেগা প্রজেক্টের নামে এভাবেই দেশের অর্থনীতিকে ফোকলা করে দেয়া হয়েছে। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে এর থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই অন্ধকার কেটে যাবে, অবশ্যই আলো আসবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

গার্ডার ধস থেকেই বোঝা যায় মান কী হচ্ছে: ফখরুল

প্রকাশিত : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১