অস্ত্র কেনা চলছেই সৌদি আরবের। বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা এখন সৌদি শেখরাই। আর কোনো বিচার-বিবেচনা ছাড়াই সৌদিকে দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার এক-তৃতীয়াংশও বিক্রি করে আব্রাহাম লিংকনের দেশ। সুইডেনভিত্তিক এক গবেষণা সংস্থার রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। খবর ডয়চে ভেলের।
বৈশ্বিক অস্ত্র লেনদেনের প্রবণতা বিশ্লেষণ করে সোমবার ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার্স, ২০২০’ শীর্ষক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে সুইডেনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপরি।
এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রপ্তানি ৩৭ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স ও জার্মানির অস্ত্র রপ্তানিও বেড়েছে। অন্যদিকে রপ্তানি কমেছে চীন ও রাশিয়ার।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























