১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছেলের চড়ে মায়ের মৃত্যু

কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের চড়ে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম অবতার কৌর। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে মায়ের গালে প্রচণ্ড জোরে চড় মারেন ছেলে রণবীর। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর এনডিটিভির।

গত সোমবার বিকেলে ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানা পুলিশ মামলা করেছে। এরই মধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তর্ক করেছিলেন অবতার কৌর। সেই প্রতিবেশী পুলিশ কন্ট্রোল রুমে একটি কলও করেছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান ওই প্রতিবেশী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ছেলের চড়ে মায়ের মৃত্যু

প্রকাশিত : ১০:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১