০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মওদুদকে হারিয়ে শূন্যতা অনুভব করছি: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওদুদকে হারিয়ে শূন্যতা অনুভব করছি। ‘ব্যারিস্টার মওদুদ আহমদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন কিংবদন্তি। তার দীর্ঘ জীবনে তিনি অনেক পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রতিটি পরিবর্তনেই তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ও আমাদের দল শূন্যতা অনুভব করছি। আজকে আপনারা সবাই দেখছেন এই বরেণ্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এসেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

মওদুদকে হারিয়ে শূন্যতা অনুভব করছি: ফখরুল

প্রকাশিত : ০২:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১