০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

থুতু দিয়ে রুটি বানিয়ে পুলিশে ধরা

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে যেখানে দেখা গেছে এক কর্মী থুতু ছিটিয়ে রুটি তৈরি করছেন। এমন ঘটনা ঘটেছে দিল্লির পশ্চিম দিকের একটি খাবারে দোকানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রুটি বেলার পর সেটিতে থুতু ছিটিয়ে দিচ্ছে। তারপর তা চুলায় দিচ্ছেন। আর তার সহকর্মী আটা মেখে সাহায্য করছে।

ভিডিওতে রুটি বানানো দুই ব্যক্তিকে চিহ্নিত করে ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম- সাবি আনোয়ার ও ইব্রাহিম। পশ্চিম দিল্লির একটি হোটেলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দিল্লি পুলিশের তরফে এক কর্মকর্তা জানান, তদন্তে নেমে প্রাথমিকভাবে জানা গেছে, খেয়ালা এলাকার খাবারের হোটেল ‘চাঁদ’-এ এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সাবি আনোয়ার ও ইব্রাহিম দুজনই বিহারের কৃষ্ণগঞ্জের বাসিন্দা।

আটার মধ্যে থুতু দিচ্ছিলেন ইব্রাহিম। অভিযোগ দায়ের করার পর দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হোটেলের মালিক আমিরের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

তবে ভারতে থুতু ছিটিয়ে রুটি তৈরির ঘটনা এবারই প্রথমবার নয়। এর আগে মীরাটের এমনই একটি ঘটনা সামনে এসেছিল। বিয়ের অনুষ্ঠানে রুটি তৈরি হচ্ছিল থুতু ছিটিয়ে। আবার গত সপ্তাহে গাজিয়াবাদের একটি দোকানেও প্রায় একই দৃশ্য ধরা পড়েছিল।

ভিডিও

সূত্র- সংবাদ প্রতিদিন

ট্যাগ :
জনপ্রিয়

থুতু দিয়ে রুটি বানিয়ে পুলিশে ধরা

প্রকাশিত : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১