০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

২০২১ সালে ভারতে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের রেকর্ড। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন। যার ফলে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জনে।

ভারতজুড়ে টিকাদান কর্মসূচি জোরালোভাবে শুরু হয়েছে। এরপরও সংক্রমণের এই রেকর্ড দেশটির জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গত ১১২ দিনের মধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ৯৫৩ জন। আর শুক্রবারের সংক্রমণ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে মাত্র তিনদিনেই লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে ভারতে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড

প্রকাশিত : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১