০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে খবর দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে।

জুন্নুরি আইআরআইবি’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‌‘এ ধরনের কৌশলগত চুক্তি সই করতে তেহরান ও মস্কো উভয়ের ব্যাপক আগ্রহ রয়েছে। গত বছর ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফের মস্কো সফরের সময় তেহরানের পক্ষ থেকে এই চুক্তির প্রস্তাব দেওয়া হলে, মস্কো তাকে সাদরে গ্রহণ করে। বিষয়টি নিয়ে বর্তমানে ইরান ও রাশিয়ার মধ্যে জোর শলাপরামর্শ চলছে।’

তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকার রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলে তার প্রতি সংসদের পক্ষ থেকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। সূত্র: পার্সটুডে

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান

প্রকাশিত : ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১