০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মমতা এলে বাংলার আরও উন্নতি হবে: জয়া বচ্চন

মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বলিউড তারকা জয়া বচ্চন।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমে তিনি এ কথা বলেন। কলকাতায় প্রচারের শুরুতেই অভিনেত্রী বলেন, ‘এখানে অভিনয় করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সম্মান করি।’

প্রচারের আগে তৃণমূল কংগ্রেস ভবনে বৈঠক করেন জয়া বচ্চন। সেখানে তিনি বলেন, ‘একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তিনি ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।’

বিরোধীদের উদ্দেশে জয়া বলেন, ‘মমতাকে যারা পছন্দ করেন না, তাদের বলব লজ্জা লজ্জা।’ বাংলায় তাকে প্রচারের জন্য পাঠানোয় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান।

৫ এপ্রিল থেকে চারদিন রাজ্যে তৃণমূলের হয়ে প্রচার চালাবেন জয়া বচ্চন। তৃণমূলের হয়ে চারটি বড় রোড শো করবেন। এছাড়া টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করতে দেখা যেতে পারে তাকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

মমতা এলে বাংলার আরও উন্নতি হবে: জয়া বচ্চন

প্রকাশিত : ০৭:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১