০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে : ববিতা

কবরী-ববিতা

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুতে শোকে স্তব্ধ সংস্কৃতি অঙ্গন। শোকে ভাসছেন তার ভক্ত, সহকর্মীরা। তার আত্মার মাগফিরাত কামনা করে অনেকেই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কবরীর মৃত্যুতে ভীষণ মন খারাপ চিত্রনায়িকা ববিতার। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিশ্বাস করতে পারছেন না, কবরী নেই!

অবেগজড়িতে কণ্ঠে ববিতা বললেন, ‘কানাডা থেকে রাজ্জাক ভাইয়ের ছেলের বউ দুঃসংবাদটা জানাল। শুনেই বুক ধরফর করছে। একটা সেকেন্ডও আর ঘুম হয়নি। আমার বিশ্বাস ছিল, কবরী আপা করোনা জয় করে ফিরবেন। এমন একটা সংবাদ শুনব, চিন্তাও করিনি।’

কবরীর সঙ্গে সর্বশেষ দুটো ছবিতে কাজ করেছেন ববিতা। ছবি দুটির নাম মনে না করতে পারলেও, শুটিংয়ের স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী। তিনি বললেন, ‘এক সঙ্গে অনেক গল্পগুজব করে শুটিং করেছি, কত স্মৃতি। বলে শেষ করতে পারবো না। রাজ্জাক ভাই যেদিন মারা গেলেন, এফডিসিতে গেলাম তাকে দেখতে। সেদিনই কবরী আপার সঙ্গে শেষ দেখা হয়েছিল। তারপর আর দেখা হয়নি। শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে। কোনোদিন ভুলবো না। রাজ্জাক-কবরীর মতো কালজয়ী জুটির কথাও এদেশের মানুষ কখনো ভুলবে না।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে : ববিতা

প্রকাশিত : ০৪:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১