০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। এক হাজার বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখানে রয়েছে ১১২টি আইসিইউ বেড, ২৫০ এইচডিইউ বেড। এ ছাড়াও ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে, যেগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন— এমন রোগীদের রাখা হবে। আর সোমবার (১৯ এপ্রিল) এটির কার্যক্রম শুরু হচ্ছে ৫০ বেডের আইসিইউ, ৫০ বেডের জরুরি বিভাগ ও ১৫০ সাধারণ শয্যা নিয়ে।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতাল উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল।’

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, ‘আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।’

অবস্থিত ঢাকা নর্থ সিটি করপোরেশন মার্কেটে অবস্থিত এই হাসপাতালটির বিভিন্ন ফ্লোরে এখনও আইসোলেশন ফ্যাসিলিটি নির্মাণের কাজ চলছে। কিন্তু কোভিড রোগীর ক্রমবর্ধমান চাপে যেসব ফ্লোরগুলো প্রস্তুত সেগুলোতে রোগী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত : ০৪:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১