হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট নয় জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ বিল্লাল হোসেন (৪২) সজীব সরদার (২১) শাহেলা পারভীন (৪০) মোঃ নজরুল ইসলাম (২৬)সোহরাব হোসেন (৩২) নাজমুল হোসেন দিপু (২৮) ও তিনজন কিশোর অপরাধী।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি, হানিট্রাপ ও মাদক সেবন অপরাধে জড়িত মোট নয় জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিএস,















