মঙ্গলবার (৩ মার্চ)২০২৬ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর কৈলাশ চৌধুরী (কে, সি) উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বিএনপি সবসময় জনগণের সুখে-দুখে পাশে ছিল এবং আছে। এই ইফতার মাহফিল আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।” তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নূর মোহাম্মদ সেলিম, আহবায়ক দাউদকান্দি পৌর বিএনপি।আলহাজ্ব জসিম উদ্দিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি।শওখাত চৌধুরী পিটার,সিনিয়র যুগ্ম আহবায়ক, দাউদকান্দি পৌর বিএনপি।ভিপি জাহাঙ্গীর আলম,সদস্য সচিব, দাউদকান্দি উপজেলা বিএনপি।
মো: কাউছার আলম,সদস্য সচিব, দাউদকান্দি পৌর বিএনপি।এম এ সাত্তার,যুগ্ম আহবায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি।মো: কামাল হোসেন,যুগ্ম আহবায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি।এনামুল হক সফর তালুকদার যুগ্ম আহবায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি।
লেয়াকত আলী খাঁন,আহবায়ক, কুমিল্লা মৎসজীবী দল।আনোয়ার হোসেন আনন্দ,আহবায়ক কুমিল্লা উওর জেলা সেচ্ছাসেবকদল।
শাহ আলম সরকার,আহবায়ক, দাউদকান্দি উপজেলা যুবদল।রোমান খন্দকার,সদস্য সচিব দাউদকান্দি উপজেলা যুবদল।
আসিফ কবির,আহবায়ক, কুমিল্লা উঃ জেলা ছাত্রদল
আব্দুল বাসেদ,আহবায়ক, দাউদকান্দি উপজেলা ছাত্রদল
সদস্য সচিব, রিমন খন্দকার দাউদকান্দি উপজেলা ছাএদল
যুগ্ম আহবায়ক মহসিন তালুকদার দাউদকান্দি উপজেলা ছাএদল।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কুমিল্লা -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও ড.খন্দকার মারুফ হোসেনের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বড় পরিসরে আয়োজিত এই ইফতার মাহফিলে দাউদকান্দি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

















