১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

সেনা অভ্যুত্থানের পর এই প্রথম মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটলো। দেশটির দুটি বিমানঘাঁটির একটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অন্যটিতে রকেট হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, সামরিক জান্তা সরকার কর্তৃক অবৈধভাবে মিয়ানমারের ক্ষমতা দখল করার দীর্ঘ তিন মাস পর প্রথম এমন হামলার ঘটনা ঘটলো। এ ঘটনা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমারের সামরিক সরকার।

জানা গেছে, দেশটির ম্যাগওয়ে কেন্দ্রীয় শহরের পাশে অবস্থিত মিয়ানমারের বিমানঘাঁটিতে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর ম্যাগওয়ের উত্তর-পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

প্রকাশিত : ০৪:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১