০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ঈদে ছুটির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঈদে ১০ দিনের ছুটির দাবিতে রাজধানীর মিরপুরে রাস্তায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিকরা। ভাষানটেক কাফরুল এলাকা থেকে শনিবার (৮ মে) সকালেই মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

বিক্ষোভ কর্মসূচি থেকে আরও জানা যায়, শুধু ঈদের ১০ দিনের ছুটি দিলেই চলবে না সঙ্গে দূরপাল্লার যানবাহনও চালু করতে হবে। লঞ্চ, ট্রেন ও বাস চালু না থাকলে তারা বাড়ি যেতে পারবে না। তাই ছুটির পাশাপাশি যানবাহন চালুও দাবি জানান শ্রমিকরা।

এ বিষয়ে আন্দোলনরত শ্রমিক আমজাদ হোসেন বলেন, আজ বিকেলে বিজিএমইএ ভবনে আমাদের দাবির বিষয়ে মিটিং হবে বলে মালিক পক্ষ জানিয়েছে। তাই আমাদের আন্দোলন আপাতত স্থগিত করছি। তবে ১০ দিনের ছুটির দাবি ও দূরপাল্লার যানবাহন চালু করার দাবি মানা না হলে আমরা আবারও রাস্তায় নামব।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে আন্দোলন কর্মসূচি পালন করলেও বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করতে থাকে শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় দুটি বাস ভাঙচুর করে ও পুলিশকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে।

শ্রমিকদের আন্দোলনের কারণে প্রায় দুই ঘণ্টা মিরপুর ১০ নম্বর মোড় থেকে কাফরুল, মিরপুর-১, পল্লবী ও আগারগাঁও পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। দীর্ঘ দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঈদে ছুটির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১