০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সন্ধ্যায় জাতির জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৭ টায় তিনি এ ভাষণ দেবেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সবকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে এর আগে সর্বশেষ গত মাসে বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আগামীকাল শুক্রবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবারও নানা বিধিনিষেধের মধ্যে এই ঈদ উদযাপন করতে হচ্ছে দেশবাসীকে।

শেখ/ বিজনেস বাংলাদেশ

ট্যাগ :
জনপ্রিয়

মাদরাসায় বলাৎকার-অশালীন ঘটনা দুঃখজনক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

সন্ধ্যায় জাতির জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১