০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আল আকসা মসজিদে ঈদের নামাজে উপস্থিত হাজারো মুসল্লি

গত কয়েকদিন ধরে সংঘাত-সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ইসরায়েল, কিন্তু এর মধ্যেই ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজে হাজির হয়েছেন হাজার হাজার মুসলিম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অনলাইন।

বুধবার মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই অঞ্চলের অন্যান্য দেশের মতো ফিলিস্তিন ও ইসরায়েলেও ঈদ আজ, বৃহস্পতিবার। সেই ঈদের নামাজে যোগ দিতেই আসেন এই মুসল্লিরা।

গত সপ্তাহের রোববার (৯ মে) থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সম্প্রতি যে সংঘাত দেখা দিয়েছে, তার সূত্রপাত হয়েছিল এই আল আকসা মসজিদ চত্বর থেকেই। ০৯ মে ছিল ইসলাম ধর্মবলম্বীদের পবিত্র রাত শবে কদর (লায়লাতুল কদর)। গাজা এলাকায় ইসরায়েলের দখলদারিত্বে প্রতিবাদ করতে ওই দিনটিই বেছে নিয়েছিলেন হামাসপন্থি ফিলিস্তিনিরা।

০৯ মে রাতে আল আকসায় নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে তা দমাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

আল আকসা মসজিদে ঈদের নামাজে উপস্থিত হাজারো মুসল্লি

প্রকাশিত : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১