চট্টগ্রাম মহানগরীতে ঈদের দিন সকাল ১০টা থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। জেলার রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ডসহ বিভিন্ন উপজেলায়ও হালকা বৃষ্টি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মহানগরীকে কখনো মুশলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিপাত শুরুর পূর্বে ঈদের জামাত শেষ হয়ে যাওয়ার এবং মসজিদে নামাজ হওয়ায় মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয়নি। করোনা পরিস্থিতির মধ্যে সবাই নিজ নিজ বাসায় থেকে বৃষ্টিস্নাত ঈদ উপভোগ করছেন।
চট্টগ্রামের পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্নস্থানে দিনভর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


























