০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় এসে কোয়ারেন্টিনে শ্রীলঙ্কা

Sri Lanka

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে লঙ্কানরা।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উঠেছেন তারা। সেখানে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন কুশল পেরেরার নেতৃত্বাধীন দলটি। কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরবেন তারা। তবে পুরো সফরের সময়টাতে কঠোর জৈব-সুরক্ষা বলয়ে থাকবে ক্রিকেটাররা। এর মাঝে কয়েকবার করা হবে কোভিড পরীক্ষা।

আগামী ২১ মার্চ সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২৩ মার্চ প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখী হবে লঙ্কানরা। ২৫ মার্চ দ্বিতীয় ও ২৮ মার্চ শেষ ম্যাচ খেলে পরেরদিনই নিজ দেশে ফিরে যাবেন তারা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ঢাকায় এসে কোয়ারেন্টিনে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৫:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১