০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলি হামলায় একদিনে নারী-শিশুসহ ৩৩ ফিলিস্তিনির মৃত্যু

????????????????????????????????????????????????????????

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলে নেয়া ইসরাইলি সেনাবাহিনীর আজকের হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। গাজা অঞ্চলটিতে টানা সাত দিন ধরে বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তবে এবারই প্রথম একদিনের হামলায় এত সংখ্যক মানুষের মৃত্যু হয়।

রোববার (১৬ মে) গাজা অঞ্চলে বোমা হামলা চালিয়ে দুটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

একদিনের এ হামলাসহ গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় ১৮০ জনের মতো ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে শিশু রয়েছেন ৫২ জন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। এসব হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ইসরায়েলি হামলায় একদিনে নারী-শিশুসহ ৩৩ ফিলিস্তিনির মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১