ক্রিকেটই তাঁর জীবন। তাই তো ব্যাট-প্যাড তুলে রাখার পরও এক মুহূর্তের জন্য নিজের প্রিয় খেলা থেকে দূরে সরে থাকেননি। কখনও ধারাভাষ্যকার হিসেবে তো কখনও প্রশাসক হিসেবে ক্রিকেটকে ভালোবেসেছেন। আর সেই সৌরভ গাঙ্গুলি আগামী তিন জন্মে নিজেকে কী হিসেবে দেখতে চান তা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে দেশের জার্সি গায়ে ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে তাঁকে। সেই ছবিরই ক্যাপশনে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, ‘আগামী তিন জন্মেও এই কাজটাই করার ইচ্ছা।’ অর্থাত্ প্রাক্তন ভারত অধিনায়ক যে আগামী তিনটে জন্মেও ক্রিকেটার হিসেবেই দেশের হয়ে খেলতে চান, সেটাই জানালেন সৌরভ।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























