০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি

১৫ জন ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসারের।

দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছুটিতে ছিলেন তারা।
প্রাথমিক দলে থাকা ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সঙ্গে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি

প্রকাশিত : ০৪:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১