০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সমুদ্রের তলায় গেইলের পুশআপ (ভিডিও)

সমুদ্রের তলায় পুশআপ দিচ্ছেন এবং মাছের সাথে খেলা করছেন গেইল। এখন আনন্দে-মাস্তিতে দিন কাটাচ্ছে ক্যারিয়াবীয়ান এই ব্যাটসম্যান। আইপিএল স্থগিতের খবরে ‌‘ইউনিভার্সাল বস’ খ্যাত গেইল চলে যান মালদ্বীপে। সেখানে গিয়েই আনন্দে মেতেছেন প্রায় ৪২ বছর বয়সী গেইল।

সমুদ্রের তলায় খেলছেন রঙিন মাছের সঙ্গে। সঙ্গে পুশ-আপ দিতেও ভুলে যাননি সমুদ্র তলায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে খাচ্ছেন বিশাল আকারের পিজা। হাতে পানীয়। তার এমন সব অদ্ভুত কর্মকাণ্ডে ভরে গেছে তার ফেসবুক, ইন্সটাগ্রামের পেজ।

স্থগিত হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ৮ ম্যাচে গেইল করেন ১৭৮ রান। ছিল ৮টি ছয়, যা অবশ্য তার সঙ্গে বেমানান। তবে বড় খবর, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজ দলেও ফেরানো হয়েছে তাকে।

https://youtu.be/U6g5KryDU8Y

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সমুদ্রের তলায় গেইলের পুশআপ (ভিডিও)

প্রকাশিত : ০৬:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১