০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩০

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। ইসরাইলের টানা ১১ দিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই শ’ ৩০ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৬৫ শিশু ও ৩৯ নারী রয়েছেন। এছাড়া হামলায় প্রায় এক হাজার সাত শ’ ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দফতর (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে অন্তত ৭৫ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ওসিএইএ মুখপাত্র জ্যা লার্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, বাস্তুচ্যুত ৪৭ হাজার মানুষ জাতিসঙ্ঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন। অপরদিকে ২৮ হাজার সাত শ’ ব্যক্তিকে গাজার অন্য পরিবারগুলো আশ্রয় দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩০

প্রকাশিত : ০৬:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১