০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫৯

ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলায় একদিনে ১৯ হাজার ৮৪৭ জন সংক্রমিত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত রাজ্যে ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগণা জেলায়। এখানে একদিনে ৪ হাজার ২৪০ টি নয়া সংক্রমণ হয়েছে। রাজধানী কোলকাতায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৬০ জন। এছাড়া হুগলী জেলায় ১ হাজার ৩৯৩, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ২৯৭, হাওড়ায় ১ হাজার ২৪৬, নদিয়ায় ১ হাজার ৯১ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন সংক্রমিত হয়েছেন। একইসময়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন সংক্রমিত এবং মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন। বর্তমানে ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫৯

প্রকাশিত : ০৫:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১