০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাহুল দ্রাবিড়কে কোচ চায় ইনজামাম

যে সময়ে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে, ওই সময় ভারতের আরেকটি দল যাবে শ্রীলঙ্কা সফরে। যদি করোনায় ওই ওয়ানডে সিরিজটা বাতিল না হয় তাহলে হয়তো রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে ভারতীয় দলের কোচ হিসেবে। এই ভাবনাকে স্বাগত জানাচ্ছেন ইনজামাম উল হক। দ্রাবিড়কে কোচ হিসেবে দেখার জন্য মহাখুশি সাবেক পাকিস্তান অধিনায়ক।

ভারতীয় টেস্ট দলকে নিয়ে রবি শাস্ত্রী থাকবেন ইংল্যান্ডে। সেই সময় ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারেন রাহুল দ্রাবিড়। ইনজামাম বলেন, ‘আমি আগেও কোচ হিসেবে দ্রাবিড়ের কথা বলেছি। অনূর্ধ্ব ১৯ দল থেকে দ্রাবিড় যেভাবে ক্রিকেটার তৈরি করে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছে; তা স্রেফ অসাধারণ! এখন শুনছি শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে যেতে পারে দ্রাবিড়। খুব ভালো এবং আকর্ষণীয় ভাবনা।’

ইনজামাম সব সময়ই ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রশংসা করেন। আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য ভারত যেভাবে প্রায় ৫০ জন ক্রিকেটার তৈরি রেখেছে; সেটা কঠিন পরিশ্রমের ফসল। ইনজামামের মতে, ভারতের ক্রিকেট কাঠামো দেখে অন্য দেশগুলোর শেখা উচিত। তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটকে পাল্টে দিয়েছে ভারত। প্রথম শ্রেণির ক্রিকেটে বদলই মূল কারণ। দুটো সম্পূর্ণ আলাদা দল একই সময় আলাদা দেশে খেলবে। এটা ভারত সাফল্য পেলে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাহুল দ্রাবিড়কে কোচ চায় ইনজামাম

প্রকাশিত : ০৫:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১