০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মিরাজের কাছে ধরাশয়ী শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সামনে ২৫৮ রানের লক্ষ্য। উইকেটের বিবেচনায় বড় লক্ষ্যই বটে। কারণ, পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট নয় আজকের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে।

ইনিংসের ৫ম ওভারের শেষ বলে দলীয় ৩০ রানের মাথায় ওপেনার দানুসকা গুনাথিলাকার উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ২১ রান করেন গুনাথিলাকা। এর পর ২২তম ওভারে বোলিংয়ে এসে সাজঘরে পাঠান কুশাল পেরেরাকে। পরের ওভারে আবার বোলিংয়ে এসে সাজঘরে পাঠান ধনাঞ্জয়া ডি সিলভাকে।

মিরাজ ওপেনিং জুটি ভাঙার পর দলীয় ৮ম ওভারেই অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ে নিয়ে আসেন পেসার মোস্তাফিজুর রহমানকে। বোলিংয়ে এসেই উইকেট উপহার দিলেন তিনি। ওভারের চতুর্থ বলেই পাথুম নিশাঙ্কাকে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ৩১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫। মিরাজ ৩০ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন।

এর আগে তিন ফিফটিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে লঙ্কানদের করতে হবে ২৫৮ রান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরাজের কাছে ধরাশয়ী শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১